শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

মোহনপুরে সড়কে দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা, দলিল লেখক মাহফুজ সরকার বিদ্যুৎ (৪৮) সড়কে এক দুর্ঘটনায় নিহত হন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউপির কৃষ্ণপুর গ্রামের মরহুম আব্দুস সামাদ সরকারের ছেলে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে মাহফুজ মোহনপুর উপজেলা বিএনপি কার্যালয় হতে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি কৃষ্ণপুরে ফিরছিলেন। রাজশাহী-নওগাঁ মহাসড়কের একদিলতলা বাঁশের হাটে পৌঁছামাত্র একটি বাঁশ বোঝাই ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। তাকে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার বেলা ১১টায় মাহফুজ সরকারের নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

শনিবার থেকে রাজশাহী অঞ্চলের কৃষিপণ্যের জন্য স্পেশাল ট্রেন : রাজশাহী থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি আগামী শনিবার থেকে চালু হচ্ছে। এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল স্বল্পমূল্যে পরিবহন করা যাবে। এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে মাছ, গোশতসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টোকহোল্ডারদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম এবং অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ